শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

 

প্রতিনিধি, মৌলভীবাজারঃঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খাঁনের বিরুদ্ধে মামলা দায়ের করায় শ্রীমঙ্গল ট্রাক, ট‍্যাংকলরী, পিকআপ, কভার্ডভ‍্যান শ্রমিক ইউনিয়ন উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি মিছিল শহরের স্টেশন রোড হয়ে চৌমুহনায় এসে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মো: শাজাহান মিয়া সহ সংগঠনের অনান‍্য নেতৃবৃন্দ।

 

 

বক্তারা বলেন, ইলিয়াছ কাঞ্চন ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন পরিবহন শ্রমিক নেতা শাজাহান খাঁন এমপির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে যা সম্পূর্ণ মিথ‍্যা বানোয়াট ও প্রতিহিংসা বশবর্তী হয়ে যা শ্রমিক ইউনিয়ন মেনে নিবে না। তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত‍্যাহার না হলে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করার প্রত‍্যয় ব‍্যাক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

 

উল্লেখ্য ইলিয়াস কাঞ্চনের পক্ষে মামলাটি দায়ের করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রেজাউল করিম। যার মামলা নং- ০৯/২০২০।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31