জুড়ীতে যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: 8:00 PM, April 13, 2021

জুড়ীতে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে সুলতান আহমদ (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে কুচাই চা বাগান এলাকায় সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। সুলতান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে কুচাই চা বাগান এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিষয়টি জানান। চেয়ারম্যান খবর দিলে সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সুরতহালের সময় লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বলেন, ‘স্থানীয়ভাবে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্নি আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031