প্রবাসীদের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০

 প্রবাসীদের সাথে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

 

 প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথের আলহাজ্ব শেখ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল বাশার, যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান শিশু ও ফরিদ আহমদ শাহ’র সাথে মতবিনিময় করেছেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) নেতৃবৃন্দ। মঙ্গলবার রাতে উপজেলার নতুন বাজারে বিইউজে কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস কাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, আলহাজ্ব শেখ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আবুল বাশার, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আমিনুর রহমান শিশু, ফরিদ আহমদ শাহ, প্রেস কাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন প্রেস কাব সদস্য মো. আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক, বাতিঘর’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, বর্তমান সহ-সভাপতি নুরুল হক, সংগঠক কবির আহমদ, সাঈদ আহমদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সদস্য কামরুল আশিকী।

Spread the love

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031