সিলেট |
প্রকাশিত: 4:13 PM, April 16, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবল উপজেলার আকিলপুর গ্রামের দুই বাসিন্দা হাজী সানু মিয়া ও আব্দুল খালেক। একই গ্রামের বাসিন্দা হলেও তাদের মাঝে দূরত্ব অনেক। হাজী সানু মিয়া বাহুবল বাজারের একজন ব্যবসায়ী। আর আব্দুল খালেক কৃষক। তাদের মাঝে মনের দূরত্বের কারণ অনুসন্ধানে জানা যায়, আব্দুল খালেক কয়েক বছর পূর্বে হাজী সানু মিয়ার জমির পাশে নতুন বাড়ি করেন। বাড়ি করার পর পরই হাজী সানু মিয়ার জমির ফসলাদীর ক্ষতিসাধন হতে থাকে। আব্দুল খালেকের লক্ষ্য- হাজী সানু মিয়ার জমিটি যে কোন উপায়ে জোরেই হোক আর ক্রয় করেই হোক দখলে নেয়া।
মূলত: এনিয়েই উভয়ের মাঝে মৌন দ্বন্ধ চলতে থাকে। হাজী সানু মিয়া ও আব্দুল খালেকের জমির মাঝখান দিয়ে ভায়া আব্দুল খালেকের নতুন বাড়ির পাশ দিয়ে গোহারুয়া সড়ক হইতে ভেড়াখাল করাঙ্গী নদী পর্যন্ত গ্রামীণ রাস্তা বিদ্যমান। ওই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের অসংখ্য মানুষ রিক্সা ও পায়ে হেটে বাজার- হাটে ও জমিজমায় যাতায়াত করে থাকেন।
হঠাৎ ১২ এপ্রিল ভোরে আব্দুল খালেক তার দলবল নিয়ে রাস্তার মাঝখান দিয়ে খাল খনন করে হাজী সানু মিয়ার সাথে শত্রুতার বহি:প্রকাশ ঘটান। এ দৃশ্য দেখে গ্রামবাসীর মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। এ ঘটনায় বাদী হয়ে আব্দুল খালেক ও তার দলবলের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করলে এসআই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।