সিলেট |
প্রকাশিত: 5:30 PM, April 17, 2021
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মোকাম বাজারের বিভিন্ন অলি গলিতে দীর্ঘদিন থেকে ময়লা আর্বজনার স্তুপ হওয়ায় বণিক সমিতির উদ্যোগে ড্রেন পরিস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মোকাম বাজারের বিভিন্ন ড্রেনগুলো সংস্কারের অভাবে ময়লা-আবর্জনায় ড্রেন গুলো ভরে গেছে। ড্রেন দিয়ে বাজারের ময়লায় আর্বজনা নিষ্কাশন হচ্ছে না। প্রতিনিয়ত বাজারের অলিগলিতে ময়লা আর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বন্যা মৌসুমে ড্রেনের উপর দিয়ে ময়লাযুক্ত পানি প্রবাহিত হয়ে বাজারের পরিবেশ প্রতিকূল হয়ে দাঁড়ায়। এছাড়া সময় মতো ময়লা আর্বজনা নিষ্কাশন না হওয়ায় ড্রেনের পঁচা আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে।
এদিকে সুস্থ ও সুন্দর জীবন যাপনের লক্ষ্যে গত ১৪ মার্চ হতে ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন রাতে মোকাম বাজার বণিক সমিতির সভাপতি কাজি রাজু আহমদ, সহ সভাপতি ফটিক আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সাহেদ আহমদসহ, এলাকার সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব উজ্জল আহমদ, আব্দুল বারি বদই মিয়া মোকাম বাজারের ড্রেনেজগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়ায় এলাকা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে মোকাম বাজার বণিক সমিতির সভাপতি কাজি রাজু আহমদ জানান দীর্ঘদিন থেকে বাজারের ড্রেনগুলো ময়লা আবর্জনায় স্তুপ হয়েছে। আবর্জনার কারনে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা থাকায় দুর্গন্ধ বেড়ে গেছে। এতে জনজীবন হুমকির মুখে দাঁড়িয়েছে।
এছাড়া বন্যা মৌসুমে পানি নিষ্কাশন হয় না। সুস্থ দেহ, সুন্দর মন ও জীবনযাত্রার মানোন্নয়নে মোকাম বাজার বণিক সমিতির উদ্যোগে বাজারের ড্রেনগুলো পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।