জগন্নাথপুরে কমদামে টিসিবি পণ্য পেয়ে মানুষ খুশি

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

জগন্নাথপুরে কমদামে টিসিবি পণ্য পেয়ে মানুষ খুশি

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
জগন্নাথপুরে কমদামে সরকারি টিসিবি পণ্য পেয়ে সাধারণ মানুষ অনেক খুশি হয়েছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকার ভর্তুকি দিয়ে কমদামে উন্নতমানের পণ্য পৌছে দিচ্ছে মানুষের কাছে। এরই অংশ হিসেবে জগন্নাথপুরে সরকারি টিসিবি পণ্য বিক্রি করছে টিসিবি ডিলার মেসার্স পলাশ ট্রেডার্স। এরই ধারাবাহিকতায় ২১ এপ্রিল বুধবার জগন্নাথপুর নতুন থানা ভবনের সামনে ও উপজেলা পরিষদ চত্বরে টিসিবি পণ্য বিক্রি করা হয়।

 

মেসার্স পলাশ ট্রেডার্সের মালিক রাণীগঞ্জ বাজারের স্বনামধন্য ব্যবসায়ী ধনেশ চন্দ্র রায়ের মাধ্যমে ৩২০ জনের মধ্যে কমদামে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। এতে মাত্র ৬৯৫ টাকায় জনপ্রতি ৪ লিটার সোয়াবিন, ১ কেজি চিনি, ১ কেজি মশুর ডাল, ২ কেজি পেয়াজ, ১ কেজি ছোলা ও ১ কেজি খেজুর বিক্রি করা হয়। যা খুচরা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031