সিলেট |
প্রকাশিত: 6:49 PM, April 28, 2021
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে ললিতা ভুমিজ টিপু (১৩) ও রমণ ভুমিজ (২৭) নামে চাশ্রমিক পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা চা বাগানের বাসিন্দা শ্যামল ভুমিজের মেয়ে ললিতা ভুমিজ টিপু ও একই বাগানের বাসিন্দা নন্দ ভুমিজ এর পুত্র রমণ ভূমিজ বুধবার সকাল ৯টার দিকে ঘর থেকে বাহির হোন।
এসময় হঠাৎ প্রচন্ড বজ্রপাত হয়। এতে ললিতা ভূমিজ টিপু ও রমণ ভূমিজ দুজনেই ঘটনাস্থলে মারা যান। স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, নিহতরা পাশাপাশি বাড়ীর বাসিন্দা। বজ্রপাতের সময় তারা ঘরের বাহিরে ছিলেন। বিকেলে স্বাভাবিক প্রক্রিয়ায় তাদের মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।