এক বছর পর পরিবারে ফিরলো লায়েক

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২১

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
দীর্ঘ ১ বছর খোঁজ মিলেছে সিলেটের ওসমানীনগরের এক যুবকের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কল্যাণে এবং ওসমানীনগর থানা পুলিশের সহায়তা মায়ের কোলে ফিরেছে হারিয়ে হারিয়ে যাওয়া সেই যুবক। বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুশিশের সহায়তা উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলা পাড়া গ্রামে নিখোঁজের পরিবারের কাছে থাকে তুলে দেওয়া হয়।

 

জানা যায়, সিলেটের ওসমানীনগর থেকে ১ বছর আগে এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়। নিখোঁজের দীর্ঘ ১ বছর পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাচ্ছিলো না তার পরিবার। কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিবারের সদস্যরা জানতে পারেন লায়েক আহমদ (২৬) সাতক্ষিরা জেলায় আছে। তখনই তারা পুলিশের সহযোগিতা চেয়ে সমানীনগর থানায় সাধারণ ডায়রী করেন। এই তথ্যের ভিত্তিতে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিকের দিক নির্দেশনায় ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নের্তৃত্বে একটি টিম সাতক্ষিরা জেলার সদর থানার লাভসা গ্রামের মৃত শেখ মতিউর রহমানের পুত্র শেখ আনোয়ারুল ইসলাম আনুর নিকট থেকে লায়েক আহমদকে উদ্ধারে করে নিয়ে আসেন। বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদকে তার মায়ের কাছে তোলে দেয়।

 

পুলিশ জানায়, গত শনিবার (২৫ এপ্রিল) ওসমানীনগর থানায় মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদের পরিবারেরর পক্ষ থেকে একটি সাধারণ ডায়রী করা হয়। ডায়রীতে উল্যেখ করা হয়- ওসমানীনগর থানার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পূর্ব তিলাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদ (২৬) নিজ বাড়ি থেকে এক বছর পূর্বে নিখোঁজ হন। এরপর থেকে তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও তার কোন সন্ধান পাননি।বিগত কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন লায়েক আহমদ (২৬) সাতক্ষিরা জেলায় আছে।

 

শেখ আনোয়ারুল ইসলাম আনু জানান, ২০২০ খিষ্টাব্দের ডিসেম্বর থেকে লায়েক আহমদ (২৬) তাদের বাড়ীতে ছিল। তবে সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় তাহার পরিচয় সঠিক ভাবে তারা শনাক্ত করতে পারেনি।

 

এদিকে, বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদকে তার পরিবারের নিকট তোলে দিয়েছেন। এসময় হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে লায়েকের বাড়িতে এক হৃদয় বিদায়ক দৃশ্যের সৃষ্টি হয়। লায়েক আহমদকে পেয়ে তার মা সহ পরিবারের সদস্যরা আবেগ আপ্লৃত হয়ে পড়েন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদের পরিবারের সাধারণ ডায়রীর প্রেক্ষিতে তাকে সাতক্ষিরা থেকে উদ্ধার করে করেছে পুলিশ। বৃহস্পতিবার পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031