২৬ জানুয়ারি সিলেট আসছেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

২৬ জানুয়ারি সিলেট আসছেন পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী

 

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

আগামী ২৬ জানুয়ারি সিলেট আসবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। আগামী ২৬ জানুয়ারী জেলা পুলিশ লাইন্স মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশের উদ্যোগে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম ও সিলেট জেলা পুলিশ এর পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম আহবান জানিয়েছেন।

Spread the love

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31