সিলেট ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ২, ২০২১
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
প্রতিষ্ঠাকাল থেকে সমাজের অসহায় নিপিরিত মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সেচ্চাসেবী সংগঠন বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের ভাগ্যউন্নয়নের যেন বদ্ধ পরিক্কর। বিশেষ করে করোনা মহামারির শুরু থেকে খাদ্য সংকটে থাকা সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার নজির স্থাপন করে যাচ্ছেন ফাউন্ডেশন নেতৃবৃন্দরা।
কর্মহীন,অসহায় দুঃস্থদের মধ্যে ফাউন্ডেশনের পক্ষ থেকে দফায় দফায় অব্যাহত ত্রান বিতরণের ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের অসহায়, দরিদ্র ও এতিম পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশন ইউকে। তিনদিন ব্যাপি নগদ অর্থ বিতরনী কার্যক্রমের মধ্যে দিয়ে ইউনিয়নের ৯টি ওর্য়াডের প্রায় ৮শ শতাধিক পরিবারকে সহায়তার হাত বারিয়ে দিয়েছে ফাউন্ডেশনটি।গত ২৭,২৮,২৯ এপ্রিল ফাউন্ডেশনের ইউকের সভাপতি বিট্রিশ কাউন্সিলর মাসুক মিয়া,সাধারণ সম্পাদক শেখ শাহিনুর রহমান,কোষাধ্যক্ষ আব্দুর রহমান কালাই মিয়াসহ বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সকল সদস্যের তত্ববধানে করোনার ২য় ধাপের লকডাউন ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে অসহায়দের মধ্যে নগদ প্রায় ৮ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ফাউন্ডেশনের বাংলাদেশের সভাপতি আতাউর রহমান চৌধুরী। ফাঊন্ডেশনের বাংলাদেশের সাধারণ সম্পাদক তোফাজ্জুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,সিনিয়র সহ-সভাপতি কাজী খলিলুর রহমান, সুলেমান আলী, অর্থ সম্পাদক আব্দুল মুকিত, সহ-অর্থ সম্পাদক ছালিকুর রহমান ছালিক, সদস্য রিতা চক্রবর্তী, আব্দুর রশিদ, ফজলুল হক, দিপংকর দেব শিবু, মো.আকদ্দুছ আলী, মাসুক আলী, সাইফুল ইসলাম, আব্দুল গফফার, ফজলু মিয়া, নুরুল হক, জাবেদ চৌধুরী, মেনন দেব, তোফাজ্জুল ইসলাম, মিল্টন আহমদ, হাফিজা বেগম, শুক্লা রানী বৈদ্যসহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন,সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক চাহিদার বাস্থবায়নে কাজ করে যাচ্ছে বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোক্তারা।
এলাকার অসহায়দের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক কল্যানে নীরবে হাত বাড়িয়ে দিয়ে স্থাপন করেছেন মানবতার উজ্জল দৃষ্টান্ত। পাশাপাশি মসজিদ মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে ফাউন্ডেশনের রয়েছে ব্যাপক ভূমিকা।মহামারির এই মানবিক সংকটের সময়ে নি¤œ ও মধ্যে আয়ের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা।অসহায় দরিদ্রদের বিভিন্নভাবে করে যাচ্ছেন অব্যাহত সহায়তা। বিতরণী কার্যক্রমে ইউনিয়নের বিভিন্ন শ্রেনীপেশার ব্যাক্তিবর্গসহ উপস্থিত বুরুঙ্গা ইউনিয়ন ফাউন্ডেশনের সকল সদস্যসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্টিত বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সফল সমাপ্তি ঘটে। সংকট কালিন সময়ে ফাউন্ডশেনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা হাতে পেয়ে খুশিতে আবেগ আপুøত হয়ে দাতা সংস্থটির জন্য দোয়া করতে দেখা যায় একাধিক অসহায়দের।