সিলেট |
প্রকাশিত: 5:14 PM, May 7, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নে নগদ অর্থ সহায়তা (ভিজিএফ) কর্মসূচির উদ্বোধন করেছেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের ১ হাজার ৪৩৪জন অসহায় হত দরিদ্র মানুষের মাঝে ৪শ ৫০ টাকা করে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিপ্তেন্দু দাশ বিধু,নবীগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।