গোলাপগঞ্জে অপুষ্টিচক্র প্রতিরোধে পুষ্টি সমন্বয় কমিটির সভা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২০

গোলাপগঞ্জে অপুষ্টিচক্র প্রতিরোধে পুষ্টি সমন্বয় কমিটির সভা

 

 প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ

গোলাপগঞ্জে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে বাংলাদেশে “অপুষ্টিচক্র প্রতিরোধে একটি প্রয়াস” প্রতিপাদ্যকে সামনে রেখে সূচনা প্রকল্পের উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা নিউট্রিশন অফিসার এনামুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুৃমার পাল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:উচিত কুমার সিনহা, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবে আলম, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) কর্মকর্তা শাহ মোহাম্মদ লুটন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, উপজেলা সূচনার প্রকল্প সমন্বয়কারী এএসএম মাহফুজুর রহমান,বাদেপাশা ইউনিয়ন চেয়ারম্যান মস্তাক আহমদ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, সাংবাদিক ফারহান মাসউদ প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031