ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 7:54 PM, May 21, 2021

ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ মিছিল

প্রতিনিধি/বাহুবলঃঃ

বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার উদ্যোগে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন,নির্বিচারে গুলি ও বোমা মেরে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ২১মে বাদ আছর বাহুবল মধ্যে বাজারে খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বদরুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা খেলাফত মজলিস নেতা মাওলানা আব্দুল কাইয়ুম জাকী,বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা আহমদ আলী ফয়সল,মাওলানা হাফিজুর রহমান বাহুবলী, আহমদ রশীদ মনু, মাওলানা আব্দুল কাদির, নজরুল ইসলাম, শিব্বির আহমেদ আবির, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে ,ফিলিস্তিন মুসলমানদের উপর নির্যাতন,নির্বিচারে গুলি ও অবুঝ শিশু সহ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়, ফিলিস্তিন মুসলমানদের পক্ষে তীব্র নিন্দা যাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়।

 

সভা শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়, মোনাজাত করেন মাওলানা আজিজুর রহমান মানিক।মোনাজাতে অসংখ্য তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30