সিলেট |
প্রকাশিত: 7:48 PM, May 26, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন বড় ভাইদের দায়ের কুপে ছোট রক্তাক্ত জখম হয়ে পুঙ্গত্ব অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘটনাটি ঘটেছে গত ২৩মে রবিবার বিকাল প্রায় ৫টার দিকে উপজেলার মীড়েরপাড়া গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মৃত আব্দুল মতিন,জীবিত থাকা অবস্থায় তার ছোট ছেলে জালাল উদ্দীনকে বসতঘর নির্মাণের জন্য কিছু জায়গা নির্ধারণ করে দিয়ে যান, পিতার মৃত্যুর পর জালাল উদ্দীন ঐ জায়গার মধ্যে একটি ঘর নির্মাণ করেন, এরই মধ্যে জালালের বড় ভাই কুতুবউদ্দিন দীর্ঘদিন প্রবাশে থাকার পর দেশে ফিরে আসে, কুতুবউদ্দিন দেশে আসার পরই আব্বাসউদ্দীন ও আব্দুল হাইকে শুরু করে ষড়যন্ত্র, তাদের উদ্দেশ্যে কিভাবে জালাল উদ্দীনের বসতবাড়ী দখলে নেয়া যায়, এ নিয়ে এলাকার বিশিষ্ট ময়মুরুব্বিদের নিয়ে একাধিক বিচার শালিস হয়,কিন্তু মুরুব্বিদের সিদ্ধান্ত জালাল উদ্দীন মেনে নিলেও মেনে নেয়নি কুতুবউদ্দিন, আব্বাসউদ্দিন ও আব্দুল হাই। তাদের পারিবারিক বিষয়টি সমাধানের জন্য অনেক চেষ্টা করেন পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুদ্দত আলী, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আমিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এরই মধ্যে পূর্ব পরিকল্পিতভাবে গত ২৩মে রবিবার বিকাল প্রায় ৫টার দিকে ধারালো অস্ত্র দিয়ে জালাল উদ্দীনকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাটায় উল্লেখকৃত তার ভাইরা। এ ঘটনায় জালাল উদ্দীন বাদী হয়ে বড় ভাই আব্বাসউদ্দিন, কুতুবউদ্দিন, আব্দুল হাই ও মেহেদী সহ ৪জনকে আসামী করে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় পুটিজুরী এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ আলমগীর কবির নিশ্চিত করে বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।