সিলেট |
প্রকাশিত: 7:55 PM, May 26, 2021
প্রতিনিধ/নবীগঞ্জঃঃ
ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ জন। আহত হয়েছেন আরও ২ জন। আলতাব মিয়া (৩৫) নামে এক হাঁস ব্যবসায়ী নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার (২৬ মে) দুপুরে উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আলতাব মিয়া (৩৫) হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের মজিদ মিয়ার পুত্র।
ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রা (ব-১৬-৭২৯৬) ও সিলেট থেকে হবিগঞ্জ গামী একটি হাঁস বুঝাই পিকআপ ভ্যান ঢাকা মেট্রা (ন-২০-১৩১৭) ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার নামক স্থানে পৌছামাত্রই মুখামুখি সংঘর্ষ বাঁধে। এতে ঘটনা স্থলেই হাঁস ব্যবসায়ী আলতাব মিয়া নিহত হন।
এবং পিকআপ ভ্যানের চালক ও হেলপাড় আহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করেন। এবং আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) নবীর হাসেন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।