সিলেট |
প্রকাশিত: 6:17 PM, May 28, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে নগদ টাকা ও বিপুল পরিমাণ গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব,বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১২কেজি ৫শ গ্রাম গাঁজা ও নগদ ১৭ হাজার টাকা সহ আটক করেছে র্যাব ৯-গত বৃহস্পতিবার ২৭মে বিকাল প্রায় ৩টার দিকে বাহুবল উপজেলার ঢাকা সিলেট হাইওয়ে রোডের মোহনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,করিমপুর বানাইত গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মোঃ জাহির মিয়া(৩৮)আরজু মিয়ার ছেলে মোঃ আলী হোসেন(৩২) ও চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মোঃ বাচ্চু মিয়া(৩০)।তাদেরকে গাঁজা সহ আটক করে র্যাব শায়েস্তাগঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়, বৃহস্পতিবার রাতে বাহুবল মডেল থানায় সোপর্দ করা হয়।
তিন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।উল্লেখ্য যে,কয়েক বছর ধরে জাহির মিয়া, আলী হোসেন ও বাচ্চু সহ বড় একটি গ্রুপ দীর্ঘদিন যাবত মরণ নেশা ইয়াবা, গাঁজা, রাবার, চোরাই গাছ সহ বিভিন্ন চোরাই ব্যবসা করে আসছিলো।বিষয়টি র্যাব-৯ শ্রীমঙ্গলের নজরে আসলে তাদেরকে ধরতে বিভিন্ন কৌশল অবলম্বন করে র্যাব।
বৃহস্পতিবার বাহুবল উপজেলা সদর ঢাকা সিলেট মহাসড়কের মোহনা কমিউনিটি সেন্টারের সামনে দিয়ে একটি প্রাইভেটকার যুগে গাঁজা পাচার করে নিয়ে যাচ্ছিলো মাদক ব্যবসায়ীরা, এসময় নগদ টাকা ও বিপুল পরিমাণ গাঁজা সহ তাদেরকে আটক করতে সক্ষম হয় র্যাব। শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।