ছিনতাই হলো পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ফোন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ১, ২০২১

ছিনতাই হলো পরিকল্পনা মন্ত্রীর মোবাইল ফোন

লন্ডন বাংলা ডেস্কঃঃ
রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এ ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রোববার সন্ধ্যায় যানজটে আটকে থাকার সময় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে।

 

ঘটনার বর্ননা দিয়ে ওসি বলেন, ‘মন্ত্রী মহোদয় অফিস শেষে বিজয় স্মরণী হয়ে ফিরছিলেন। বিজয় স্মরণীতে মন্ত্রীর গাড়ি বহর জ্যামে আটকে ছিল। গাড়ির গ্লাস নামিয়ে ফোনে কথা বলা অবস্থায় তার ফোনটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারী।’ ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার এবং ছিনতাইকারীকে ধরতে পুলিশ কাজ করছে বলেও জানিয়েছেন ওসি।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31