বিশ্বনাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: 11:59 AM, February 22, 2020

বিশ্বনাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
মো. আবুল কাশেম/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে এক অজ্ঞাতনামা ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন থানা পুলিশের এসআই মিজানুর রহমানসহ তিন পুলিশ সদস্য। শুক্রবার দিবাগত রাত (২২ ফেব্রুয়ারি) সাড়ে ৩টায় উপজেলার বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কের সুড়িরখাল নামকস্থানে এঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় ১০/১২ জনের একটি ডাকাতদল বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্ততি চলাকালে একজন মোটরসাইকেল আরোহী ব্যক্তি বিষয়টি টহলরত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে ডাকাত দলকে প্রতিহত করতে তাৎক্ষণিকভাবে থানার ওসি সহ একদল পুলিশ এগিয়ে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় একজন অজ্ঞাতনামা ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং আহত হন থানা পুলিশের এসআই মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস। একপর্যায়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান উদ্ধার করে পুলিশ। আহত পুলিশ সদস‌্যদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, নিহত ডাকাতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30