প্রতারণা মামলায় কারাবন্ধী ইউপি সদস্যের জামিন না মঞ্জুর

প্রকাশিত: 12:55 PM, June 10, 2021

প্রতারণা মামলায় কারাবন্ধী ইউপি সদস্যের জামিন না মঞ্জুর
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
চাঞ্চল্যকর প্রতারণা মামলায় ৩ মাস যাবত কারাবন্ধী ইউপি মেম্বার উস্তারের জামিন শুনানী গতকাল হবিগঞ্জ জেলা দায়রা জজ আদালতে অনুষ্টিত হয়েছে। অধিকতর শুনানী ও আদেশ আগামী ১৭ই জুন বৃস্পতিবার হবে। প্রতারনা মামলায় গ্রেফতারকৃত উস্তার মেম্বার ও শাহিন প্রায় ৩ মাস যাবত জেল হাজতে থাকলেও আত্মসাতের ৭ লক্ষ টাকা এখনও ফেরত দেননি। এ নিয়ে এলাকায় এখনো সমালোচনার ঝড় বইছে।
সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ বকুল মিষ্টি ঘরের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রোমন মিয়ার নিকট থেকে জায়গা বিক্রির কথা বলে আসামী উস্তার মেম্বার ও তার ভাতিজা শাহিন ৭ লক্ষ টাকা নেন।  কিন্ত জায়গা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। এমন কি ঐ জায়গা অন্যত্র বিক্রয় করে দিয়েছেন। তবে, ঐ  জায়গা বিক্রয় করলেও সাবেক ক্রেতাকে তার পাওনা টাকা না দিয়ে নানান তাল বাহানা করতে তাকেন।
বিগত ২০১৪ সালে টাকার লেনদেন হয়। দীর্ঘ ৭ বছর ধরে জায়গা বুঝিয়ে দিচ্ছেনা ও টাকা ফেরত দিচ্ছেনা। এক পর্যায়ে উল্টো ব্যবসায়ী রোমন ও তার পরিবারকে নানান ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দিয়ে যাচ্ছিল।
এনিয়ে স্থানীয় আউশকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ইউপি সদস্য খালেদ আহমদ জজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শালিস বিচারের টাকা ফেরত দেয়ার রায় হলেও আসামীপক্ষ কোন কর্ণপাত করেনি। অবশেষে বাধ্য হয়ে ব্যবসায়ী রোমান মিয়া আইনের আশ্রয় নেন।
এতে গত ৮ মার্চ নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে গত ১৬ মার্চ আউশকান্দি মাদ্রাসা পয়েন্টস্থ এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য উস্তার ও তার ভাতিজা শাহিনকে গ্রেফতার করে হবিগঞ্জের ডিবি পুলিশ।
ইউপি সদস্য উস্তার মিয়ার বিরোদ্ধে অভিযোগের শেষ নেই। তিনি নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ডেবনার ব্রীজ সংলগ্ন এরাবরাক নদীর সরকারের খাস জমি দখল করে দোকানঘর নির্মান করে আছে। বিভিন্ন সময় সংবাদ প্রকাশ হলেও কর্তৃপক্ষের এখনও নজর পড়ে নি।
তার এসব অনিয়মের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন এলাকাবাসী। ৩ মাস জেলে থাকার পরও পাওনা টাকা দেয়ার কোন চিন্তাই নেই প্রতারকদের। এ নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30