ওসমানীনগরে ২ডাকাতকে আটক

প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০

ওসমানীনগরে ২ডাকাতকে আটক

প্রতিনিধি/ওসমানীনগর

ওসমানীনগরে ২ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতব্যাপী অভিযান চালিয়ে বিশ্বনাথের লামাকাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

আটককৃতরা হচ্ছে, উপজেলার হাজীপুর গ্রামের মৃত আইয়ুব আলীর পুত্র আনোর আলী ওরফে আনহার আলী এবং মৌলভীবাজার জেলার বড়হাট গ্রামের আলকাছ মিয়ার পুত্র মিছলু মিয়া। এ সময় আনোর আলীর কাছ থেকে একটি মুখোশ ও কালো জ্যাকেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, আনহার আলী সিলেটসহ বিভিন্ন এলাকা থেকে প্রাইভেট কার চুরি করে এনে রং পরিবর্তনের মাধ্যমে ডাকাতি, মাদক আনা-নেয়াসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করতো। আনোর মিয়া ও মিছলু মিয়া বুরুঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান মখদ্দুছ আলীর বাড়িতে ডাকাতির ঘটনায় গত ৩০ জানুয়ারি দায়েরকৃত মামলার তালিকাভুক্ত আসামী।

 

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এসএম মাঈন উদ্দিন বলেন, আসামীদের শনিবার দুপুরে সিলেটের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আনহার আলী প্রাইভেট কার চুরি, ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। মিছলু মিয়া হচ্ছে আনোর মিয়ার অন্যতম সহযোগী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31