সিলেট |
প্রকাশিত: 8:46 PM, June 12, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ১৩টি ঘর- বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে জড়িতদের গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে নবীগঞ্জের সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় খাগাউরা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পানিউমদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ব্যারিষ্টার সায়েদুল হক সুমন, গোলাম নবী তালুকদার, আব্দাল মিয়া,আউয়াল মিয়া, এডভোকেট জুনায়েদ আহমেদ,মহিবুল হাসান মামুন,অনু আহমদ, মুজিবুল হক রাজু আহমেদ সহ আরও অনেকেই। বক্তারা অবিলম্বে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান এবং ক্ষতিগ্রস্থ পুর্নবাসনের দাবীপ জানানো হয়।