দেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে…শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০

দেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে…শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি

 

প্রতিনিধি/ওসমানীগরঃঃ

 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার হার যেখানে শেখ হাসিনার সরকার ২০০১ সালে রেখে গিয়েছিলেন ৬৮ ভাগে ২০০৯ সালে আমরা ফিরে এসে পেয়েছি ৪৫ ভাগে। ৫ বছরে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে গেলেও ৭ বছর পর ফিরে এসে দেখলাম আবারও সেই খাদ্য ঘাঠতি। অর্থাৎ শেখ হাসিনা দেশেকে এগিয়ে নিয়ে গেছেন, পরে যারা এসছেন তারা দেশেকে পিছিয়ে নিয়েছেন।

 

শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০০৯ সাল থেকে শেখ হাসিনা দেশ পরিচালনার দায়ীত্বে আছেন। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই বার বার আওয়ামীলীগকে জয়ী করে দায়ীত্ব দিয়েছেন দেশে পরিচালনার।

 

তাই আজ দেশ অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে। আজ সারা বিশ্বের মানুষ অবাক হয়ে বলে কি করে বাংলাদেশে এতো উন্নয়ন হচ্ছে? এতো জনসংখ্যা নিয়ে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে?

 

মন্ত্রী বলেন, আজ প্রতিটা মানুষের পেটে ভাত আছে, গায়ে আছে কাপর, ঘরে ঘরে বিদুৎ আছে, হাতে আছো মোবাইল ফোন। রাস্থা ঘাটের যে পরিমান উন্নয়ন হয়েছে এখন গ্রামের ঘর পর্যন্তও গাড়ী নিয়ে যাওয়া যায়। গতকাল সোমবার দুপুরে বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ওসমানীনগর উপজেলার ওসমানীনগর উচ্চবিদ্যালয় প্রঙ্গনে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপরোক্ত কথা বলেন।

 

ট্রাস্টের চেয়ারপার্সন রবিন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধূরী কয়েছ, সিলেট ২ আসনের সংসদ সদস্য মোকব্বরীর খান, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধূরী, সমাজ সেবক এড.নাছির উদ্দিন খান, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপি এম।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার, ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মওফুর, সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন, বর্তমান সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধূরী নাজলু, যুগ্ন্ সম্পাদক অনোরুদয় পাল ঝলক, সাংগঠানিক সম্পাদক আনা মিয়া, বালাগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, ওসমানীনগর সেচ্চা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইচসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728