বাহুবলে বাস দুর্ঘটনায় ৫ জন আহত

প্রকাশিত: 4:30 PM, June 26, 2021

জুবায়ের আহমেদ,বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজে বাস দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে,ঘটনাটি ঘটেছে শনিবার ১১টা ৪৫ মিনিটের সময় উপজেলার পুটিজুরী বাজার ব্রিজে।

 

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, শুভ পরিবহন(ঢাকা মেট্রো-ব ১১-৫৬২২-) বাসটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে চেড়ে আসে।পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজের কাছে আসা মাত্রই বাসটি হঠাত ব্রিজের উপর উঠে রেলিঙের সাথে ধাক্কা মাড়ে।

 

এসময় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ(১৩) বাস হেলপার শুভ মিয়া(১৫) সহ ৫ আহত হয়,এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শাকিল আহমেদ ও শুভ মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

 

সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদ ও শুভ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

আহতরা হলেন পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের তমিজ আলীর ছেলে শাকিল আহমেদ ও বাস হেলপার চুনারুঘাট উপজেলার বাচ্চু মিয়ার ছেলে শুভ মিয়া।দুর্ঘটনায় কবলিত বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এএস আই আবু জাফর।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30