নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১৫টি মামলা ও ১১হাজার টাকা জরিমানা

প্রকাশিত: 6:48 PM, July 6, 2021

নবীগঞ্জে বিধিনিষেধ অমান্য করায় ১৫টি মামলা ও ১১হাজার টাকা জরিমানা
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

সারাদেশের ন্যায় লকডাউনের ৬ষ্ঠ দিনে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫টি মামলায় ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।

জানা যায়, মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কঠোর লকডাউন কার্যকর করতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন বাজার ও উপজেলার আউশকান্দি বাজার, বাংলাবাজার, সৈয়দপুর বাজার ও বান্দের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ১৫টি মামলায় ও ১১হাজার ৮’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30