নবীগঞ্জে আরিশা লেয়ার ফার্ম পরিদর্শনে এমপি মিলাদ গাজী

প্রকাশিত: 2:11 PM, July 11, 2021

নবীগঞ্জে আরিশা লেয়ার ফার্ম পরিদর্শনে এমপি মিলাদ গাজী
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাক ইউনিয়নের কসবা বাজারের নিকটস্থ ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের তরুন উদ্যক্তা ইউপি সদস্য সাফু আলমের মালিকানাধীন আরিশা লেয়ার ফার্ম পরিদর্শন করলেন, নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য শাহ নওয়াজ মিলাদ গাজী। গতকাল শনিবার বিকেলে তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে এ পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মী হিসেবে গড়ে তোলা। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যুবকদের উদ্যক্তা হওয়ার আহবান জানিয়েছেন।
তিনি আরো বলেন, তরুণরা দেশের সম্পদ। তবে, অধিকাংশ শিক্ষিত তরুণ চাকুরি নামক সোনার হরিণের পেছনে ছুটতে গিয়ে বেকারের খাতায় নাম লিখে বসে আছেন। তারা সম্পদে রূপান্তর না হয়ে দেশের বোঝা হয়ে যান। এমন সংকটে অল্প বয়সেই সাফু আলম একজন সফল তরুণ উদ্যোক্তা।
এই যুবকের মতো আরো যুবকরা যদি আত্মকর্মী হয় তাহলে আগামীতে বাংলাদেশে কেউ বেকার থাকবে না। যুবকরাই হবে বাংলাদেশের কর্ণধার। তিনি ফার্মে যাতায়াতের জন্য একটি কাভার্ট নির্মাণসহ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার আজিজুল হক, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন, ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, উদ্যোক্তা ইউপি সদস্য সাফু আলম, আওয়ামীলীগ নেতা তহির উদ্দিন, ৪নং দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরী, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান প্রমূখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30