সিলেট |
প্রকাশিত: 5:40 PM, July 11, 2021
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
সারাদেশের ন্যায় লকডাউনের ১১তম দিনেও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য সহ স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮হাজার ৫শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
জানাযায়, রবিবার সকাল ১০টা বিকাল পর্যন্ত নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ সহ একদল সেনাবাহিনী সহকারে নবীগঞ্জ শহর, বাংলা বাজার, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার, সঈদপুর বাজার, বান্দের বাজার ও ইনাতগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এ.এস.এম শিহাবুজ্জামান।
এ সময় সরকারের নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলায় ৮ হাজার ৫শত টাকা অর্থদণ্ড করা হয়। এবং মোটরসাইকেল আরোহীদের জন্য হেমলেট ব্যবহারে সর্তকতা সহ অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।