নুরুল ইসলাম নূর মিয়ার ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের মানুষ এক অদৃশ্য আতঙ্কে রয়েছে। বর্তমান সময়ে করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীতে করোনার মহামারী থেকে আমাদের রক্ষা করেন। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায়া পবিত্র ঈদুল আযহা।

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সকল আওয়ামীলীগ, যুবলীগ ও আওয়ামী আঙ্গসংগঠনের সকল নেতাকর্মীসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নূর মিয়া।

 

সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়।

 

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন এ ধর্মীয় উৎসব। ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের পাশাপাশি আমাদের খেয়াল থাকে কুরবানির হক থেকে যেন কোন গরীব বঞ্চিত না হয়। এই কোরবানির শিক্ষা প্রত্যেক মুসলমান নিজের জীবনে ধারণ করে যেন ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত করতে পারে।

 

‘‘প্রতিবছর ঈদ আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

‘ঈদ মোবারক’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031