সিলেট ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন বাংলা নিউজ ডট নেটে‘র সম্পাদক মন্ডলীর সভাপতি শিপন আহমদ। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়ার আহবান জানিয়ে এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন-“কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত।
মুসলমানদের নিকট ঈদুল ফিতর ও ঈদুল আযহা- এ দু’টি ঈদই আনন্দের দিন। এ দু’ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয়। ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।
ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে।
‘‘প্রতিবছর ঈদ আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে আসে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় গণমাধ্যম ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা এবং সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা ।
‘ঈদ মোবারক’