সিলেট ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২১
প্রাণঘাতি করোনা মহামারিতে বাংলাদেশ ভয়াবহ দুর্যোগে। মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারাদেশের মানুষ এক অদৃশ্য আতঙ্কে গত ঈদ ইল আযহা পালন করেছেন। বর্তমান সময়ে করোনা ভাইরাস মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীতে করোনার মহামারী থেকে আমাদের রক্ষা করেন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে একটি পরিচ্ছন্ন কোরবানির ঈদের প্রত্যাশায় ও পরস্পরের মাঝে আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন লন্ডল বাংলা নিউজ ডট নেটের সম্পাদক মির্জা আহসাব বেগ।
সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়ে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা। কুরবানির এই ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তিও সৌহার্দ্য। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন এ ধর্মীয় উৎসব।
ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। তাই এই কোরবানির শিক্ষা প্রত্যেক মুসলমান নিজের জীবনে ধারণ করে যেন ইসলামের সঠিক পথে জীবন পরিচালিত করতে পারে। তাই পবিত্র ঈদ উল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশ বিদেশের কমিউনিটির জনপ্রিয় গণমাধ্যম ‘লন্ডন বাংলা নিউজ ডট নেট এর পক্ষ থেকে সকল পাঠক, বিজ্ঞাপন দাতা এবং সকল কর্মকর্তা কর্মচারীকে পবিত্র ঈদের শুভেচ্ছা।
‘ঈদ মোবারক’