নবীগঞ্জে লন্ডান প্রবাসীর বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০

নবীগঞ্জে লন্ডান প্রবাসীর বাড়িতে ডাকাতি
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমপর গ্রামের এক প্রবাসী বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির তালা ভেঙ্গে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান, আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুহিবুর রহমান হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির মালিক নুরুল শাহ জানান, আমাদের বাড়িতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছি। কিছুদিন পূর্বে আমার ভাই পরিবার নিয়ে লন্ডন থেকে বাড়িতে এসেছেন। গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদল বাড়ির কলাপসিবেল গেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবার হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ৩ লক্ষাধিক টাকা, ৩০ ভরি স্বর্ণালংকার, ১টি লাইসেন্সধারী বন্দুক, ১২টি দামী মোবাইল ফোন ও অন্যান্য মালামালসহ প্রায় ৫০ লক্ষাধিক মালামাল লুটপাট করে নিয়ে যায়।
এসময় ডাকাতদলের হামলায় নুরুল শাহ (৩৮), তার মাতা সামছুন্নাহার (৭০), লন্ডন প্রবাসী রহমান শাহ (৫০) ও নাঈম শাহ (১১) কে রড দিয়ে বেধরক মারপিট করে আহত করে। এসময় লন্ডন প্রবাসীর বোন মোবাইল ফোনে প্রতিবেশি জানিয়ে দিলে সাথে সাথে মসজিদের মাইকে ডাকাতির ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে সোমবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ কুমার পাল ও অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অসিফার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান বলেন গ্রেফতার ও রুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31