নবীগঞ্জে ৫ হাজার টাকার জেরে ভাইয়ের হাতে ভাই খুন : ঘাতক ভাই পলাতক

প্রকাশিত: 12:31 PM, July 28, 2021

নবীগঞ্জে ৫ হাজার টাকার জেরে ভাইয়ের হাতে ভাই খুন : ঘাতক ভাই পলাতক
বুলবুল আহমদ, নবীগঞ্জঃঃ
হায়রে টাকা! আজকাল টাকার কারণে আপন ভাই ভাইকে মারতে একটুও দিদাভূদ করেনা! দেশটা যেন মগের মুল্লুক হয়ে গেছে। এমনই এক ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে নবীগঞ্জের ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের মৃত গিরিন্দ্র দাশের পুত্র গপেন দাশ (৩৪) তার আপন ভাইকে মাত্র ৫ হাজার টাকার জন্য তার বড় দাদা গৌরাঙ্গ দাশকে খুন করেছে বলে জানাগেছে। এ ঘটনায় এখনও অভিযুক্তকে আটক করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৬ জুলাই) সকাল অনুমান ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংর্ঘষ সৃষ্টির সূত্রপাত ঘটে। উত্তেজিত অবস্থায় তার বড় দাদা ছোট ভাইকে একটা চড় মারায় ছোট ভাই রাগান্তিত হয়ে ধাক্কা মারে তার বড় দাদাকে মাটিতে পেলে দেয়। মাঠিতে পড়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে আশংখজনক অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে আমরা লাশ উদ্বার করি। এবং প্রাথমিক ভাবে থানায় রিপোর্ট করার পর নিহত ব্যক্তিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আমরা এখনও ঘাতককে আটক করতে পারিনি। তাকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলছে। পরর্বতীতে আপনাদের বিস্তারিত জানাবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30