সিলেট |
প্রকাশিত: 5:42 PM, July 30, 2021
প্রতিনিধি/বাহুবলঃঃ
হবিগঞ্জের বাহুবলে দুই বন্ধু মিলে দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে, এ ঘটনায় বাহুবল মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী মোঃ খোকন মিয়া(১৬) ও মোঃ সুমন মিয়া(১৭)কে গ্রেফতার করা হয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার ২৮ জুলাই সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের বার-আউলিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের বার-আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়ার দোকানে প্রতিবেশী দুই বান্ধবী তাদের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে যায়, এ সময় খোকন মিয়া ও তার বন্ধু সুমন মিয়া ঐ দুই বান্ধবীকে কৌশলে খোকন মিয়ার বসতঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে নুরুল হক মিয়ার ছেলে দোকান মালিক খোকন মিয়া ও আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া মিলে তাদেরকে জোরপূর্বক ধর্ষণ করে।
এসময় দুই বান্ধবী সুর-চিৎকার শুরু করলে তাদের মুখ ও হাত বেঁধে রাখে খোকন মিয়া ও সুমন মিয়া। এক পর্যায়ে গভীর রাতে খোকন মিয়া ও সুমন মিয়া দুই বান্ধবীকে অজ্ঞাতনামা ৩ যুবকের হাতে তুলে দেয়, ঐ অজ্ঞাতনামা যুবকরা দুই বান্ধবীকে মুখ হাত বাঁধা অবস্থায় সিএনজি যুগে চুনারুঘাট থানাধীন সাটিয়াজুরী বড় বাড়ীর পাশে মুকী বিচরাতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে,এদিকে দুই বান্ধবীর পরিবারের লোকজন তাদেরকে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তাদের কোন সন্ধান পায়নি।
ভোর রাত প্রায় সাড়ে ৪ টার দিকে দুই বান্ধবীকে খোজে পায় তাদের পরিবারের লোকজন।এ ঘটনায় দুই বান্ধবীকে ধর্ষণের অভিযোগে বার-আউলিয়া গ্রামের নুরুল হক মিয়ার ছেলে খোকন মিয়া(১৬) একি গ্রামের খোকন মিয়ার বন্ধু আব্দুল আউয়াল মিয়ার ছেলে সুমন মিয়া(১৭) গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত খোকন মিয়া ও সুমন মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩ জনকে আসামী করে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেছেন ভিকটিমের বাবা।
এব্যাপারে বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আলমগীর কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনা শুনার সাথে সাথে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মিয়া ও সুমন মিয়াকে গ্রেফতার করেছি, বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এই ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন এলাকার সচেতন মহল ও মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আল আমিন মির্জা।