কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান 

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান 

 

জেলা প্রতিনিধি/ মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) দুপুরে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে ও বিএসটিআইর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

 

জানা যায়, উপজেলার শমশেরনগর বাজারে ভেজাল পণ্য ও তাদের নিজস্ব উৎপাদিত মধূব্যান্ড রোস্টের সস, মধূব্যান্ড বারো মসলা সহ নানা খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত থাকায় মানবদেহের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। বাজারে বিভিন্ন ব্যান্ডের ভেজাল মিশ্রিত নিন্মমানের এসব মসলা জাতীয় পণ্যে সয়লাব হয়ে উঠছে। যার অধিকাংশই বিএসটিআইএর অনুমোদন নেই।

 

ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সুগন্ধি কেমিক্যালযুক্ত মসলা, মধূব্যান্ড শস্য তেল, নকল ভেজাল পণ্য, বিএসটিআই অনুমোদন ছাড়া মিটারে পণ্য বিক্রিসহ নানা অপরাধে শমশেরনগর বাজারের বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস কে নগদ ৫ হাজার টাকা, গৌরি নিতাই স্টোরকে ৩ হাজার টাকা ও সুমি এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে বিএসটিআইএর পরিদর্শক ইয়াছির আরাফাত উপস্থিত ছিলেন।

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন চৌধুরী বলেন, তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31