সিলেট ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২১
প্রতিনিধি/গোলাপগঞ্জঃঃ
সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সিলেট বিভাগের ৪২টি থানার মধ্যে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এর আগে কাজের স্বীকৃতিস্বরূপ তিনি গত ৮ আগস্ট সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার অর্জন করেন।
জানা গেছে, গত জুলাই মাসের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, বিট পুলিশিং কার্যক্রম, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকা পালন করায় এবং অভিন্ন মানদন্ডের ভিত্তিতে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ১০ আগস্ট, মঙ্গলবার সিলেট রেঞ্জ ডিআইজি’র সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম সিলেট বিভাগে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর হাতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গিয়াস উদ্দিন আহমদ পিপিএম এবং অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার পিপিএম সহ চার জেলার পুলিশ সুপারগণ, উর্ধতন অফিসারগণ উপস্থিত ছিলেন। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সিলেট জেলা এবং সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত হন এবং সম্মাননা পুরস্কারে ভুষিত হোন।
এছাড়াও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি দায়িত্ব পালনকালে মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী সুনামগঞ্জ জেলায় ৭বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন এবং সম্মাননা পুরস্কার লাভ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম’র কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার শুধু একার নয়, আমার থানার সকল অফিসার ও ফোর্সদের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই সাফল্য বয়ে আনতে পেরেছি । ভবিষ্যতে সকলের সহযোগিতা পেলে আমি আরো ভালো কিছু করতে সক্ষম হব।