সিলেট ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বালাগঞ্জ জামাল পুর ক্রীড়া সংস্থার উদ্যােগে যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজকর্মী তিন জন কে সংবর্ধনা প্রধান করা হয়েছে।শুক্রবার (১৩ই আগস্ট) সংস্থার পৃষ্ঠপোষক তাজিদুর রহমান মুন্নার জামাল পুরস্থ গ্রামের বাড়িতে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি শামসুল হক লেচুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরান আহমেদের পরিচালনায় আয়োজিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথিরা হলেন যুক্তরাজ্য প্রবাসী তরুন সমাজকর্মী আনছার মিয়া, ফরহান নুর চৌধুরী ও তারেক আহমেদ বুলবুল।উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন সংস্থার প্রধান উপদেষ্টা শিরমান উদ্দিন, সমাজকর্মী এহসান রশিদ রাজু, তুরন মিয়া, আবু জুবায়ের শিপু, সংস্থার সহসভাপতি রেজাউল করিম জুলকান।
এসময় বক্তারা বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহবান জানান।অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।