রংপুরে রয়্যালটি মেগামল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

রংপুরে রয়্যালটি মেগামল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি/রংপুরঃঃ
রয়্যালটি মেগামল এর পক্ষ থেকে শুক্রবার ১৩ আগষ্ট রাত ৮ টার দিকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রংপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় তানবীর হোসেন আশরাফী বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অসহায়, দিনমজুর, শ্রমিক, কর্মচারিরা। সরকার করোনার শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ অর্থ সহায়তা প্রদানের পাশাপাশি ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের সহযোগিতা করে আসছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠনও মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

 

এভাবে সবাইকে যার যার সামর্থ্য ও অবস্থান থেকে অসহায় মানুষের জন্য এগিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আমরা এ সংকট থেকে দ্রুত কেটে উঠবো এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাবো। এ সময় উপস্থিত ছিলেন রয়্যালটি মেগামলের চেয়ারম্যান ও সুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তৌহিদ হোসেন, সুমি গ্রুপের চেয়ারম্যান , রয়্যালটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী।

 

জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শামুজ্জামান, রংপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য জনাব আব্দুল মজিদ হিরু রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ শামীম খান মিসকিন, আতিক উল্লাহ আতিক, ক্রিকেট কোচ-মাসুদ পারভেজ রাজন, শাহিন মিয়া সহ অনেকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031