সিলেট ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
প্রতিনিধি/রংপুরঃঃ
রংপুরে মানবতার বন্ধনে এতিমখানা ও মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ আগষ্ট শনিবার বিকেলে রংপুর নগরীর তাজহাট থানাধীন পূর্ব ফতেপুর এলাকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, মানবতার বন্ধনে এতিমখানা ও মসজিদের প্রধান উপদেষ্টা আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে মানবতার বন্ধনে এতিমখানা ও মাদ্রাসার শুভ উদ্বোধন ঘোষণা করেন- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
উদ্বোধনী অনুষ্ঠানে মানবতার বন্ধনে এতিমখানা ও মাদ্রাসার সদস্য রশীদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধান। উক্ত অনুষ্ঠানে মানবতার বন্ধনে এতিমখানা ও মাদ্রাসার উন্নয়নপ্রকল্পে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন- রংপুর জেলা প্রশাসক জনাব আসিব আহসান, রংপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন, রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ অন্যান্যরা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, পিপিএম সেবা, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন) আলতাব হোসেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) ফরহাদ ইমরুল কায়েস, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মিজানুর রহমান, সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, মানবতার বন্ধনের সহ-সভাপতি এরশাদুল কবির আলমগীর, সাধারণ সম্পাদক, মাইদুল হাসান, সহ- সাধারণ সম্পাদক, রেজাউল করিম টেক্কা, সাংগঠনিক সম্পাদক, আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, এ্যাডভোকেট রফিকুল ইসলাম গোলাপসহ রংপুর মহানগরীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সুধীজনবৃন্দ।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- ইঞ্জিনিয়ার এম. আর মুসফিক।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।