জাতীয় শোক দিবস বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

জাতীয় শোক দিবস বিশ্বনাথ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি
প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।রবিবার (১৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদের মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকিৃততে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করছে। তবে, এবারও বৈশ্বিক করোনা মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নুর উদ্দীন, জামাল মিয়া, মো. আবুল কাশেম প্রমুখ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031