ছাতকে বাল্কহেডের ধাক্কায় ট্র্যাসালের পায়া ভেঙ্গে নদীতে

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১

ছাতকে বাল্কহেডের ধাক্কায় ট্র্যাসালের পায়া ভেঙ্গে নদীতে

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সুরমা নদীর তীরে বালু ভর্তি বাল্কহেডের ধাক্কায় রোপওয়ের সর্ববৃহৎ ট্র্যাসালের একটি পায়া ভেঙ্গে নদীতে তলিয়ে গেছে। বর্তমানে ট্র্যাসেলটি তিনটি পায়ার উপর বিপদজ্জনকভাবে দন্ডায়মান অবস্থায় রায়েছে। যোকোন সময় ট্র্যাসেলটি ভেঙ্গে পড়ে বরধরনের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। গতকাল রোববার সকালে ছাতক সিমেন্ট কারখানার পরিবাহন শাখার সংলগ্ন সুরমা নদীর তীরে রোপওয়ের সর্ববৃহৎ ট্র্যাসালে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ে বিভাগের নিয়ন্ত্রনাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ের মাধ্যমে ভোলাগঞ্জ থেকে ছাতকে রেলওয়ের পাথর পরিবহন করা হতো। ইসলামপুর এলাকার হাওরে রোপওয়ের একটি ট্র্যাসেল ভেঙ্গে পরে গেলে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশী সময় ধরে তা চলাচল বন্ধ হয়ে পড়ে। রোববার সকালে সুরমার তীরে বেঁধে রাখা এমভি জাহিদ হাসান নামের একটি বাল্কহেড দড়ি ছিড়ে নদীর স্রোতের টানে রোপওয়ের ওই ট্র্যাসেলের সাথে ধাক্কা লেগে চার পায়ার মধ্যে একটি পায়া ভেঙ্গে তলিয়ে যায়।

 

খবর পেয়ে রোপওয়ে বিভাগের কর্মকর্তা-কর্মচারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্র্যাসালের গুড়ায় লাল পতাকা টানিয়ে দিয়েছেন। ছাতক বাজার (বিআর) উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ এ ব্যাপারে জানান, দূর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শন শেষে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031