সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২১
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
স্বাধীন বাংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরের এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অরুনোদয় পাল ঝলক।
রবিবার দুপুরে দয়ামীরস্থ এস এস শিশু পল্লি ও হযরত শাহজালাল (র:) এতিম খানায় বসবাসকারী এতিম ও অনাত শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন। পৃথক পৃথক খাবার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া,আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি শাহিন আহমদ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস শহিদ, সদস্য আব্দুল মালেক, শাহ জামাল, ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, সুজন মিয়া, রুবেল আহমদ, সুমন আহমদ, অনিক আহমদ প্রমুখ।
বিতরনী পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ৭৫ সালের এই দিনে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করে থেমে থাকেনি তারা একে এক নির্মম ভাবে খুন করে সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে বঙ্গকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই উন্নয়নকে বাঁধা গ্রস্থ করতে ১৯৭৫ সালের সেই নরপিসাস ও তাদের উত্তারসূরিরা নানা ভাবে সড়যন্ত্রে মেতে উঠেছে।
এসব সড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর নীতি ও আদর্শকে আকঁরে ধরে আওয়ামীলীগ নেতা ঝলক পাল সমাজ উন্নয়নে যেসব কাজ করে যাচ্ছেন তা অবশ্যই প্রশংসনীয়। বিশেষ করে করোনাকালিন সময়ে এলাকার অসহায়দের কল্যাণে যেভাবে কাজ করে গেছেন তা অপূরনীয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অরুনোদয় পাল ঝলক ঘাতকদের নির্মম হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশ ও জাতির স্বার্থে সেই ঘাতকদের উত্তরসূরিদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহব্বান জানান।
এবং গোটা বাঙ্গালি জাতির চরম শোকের মাসে মসজিদ মন্দির, উপসনালয় গুলোতে বঙ্গবন্ধুসহ সকল শাহাদাত বরনকারীদের জন্য নিজ নিজ ধর্ম অনুযায়ী মোনাজাত ও প্রার্থনার আয়োজন করার জন্য সকলকে অনুরোধ করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।