একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন লিপি

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন লিপি

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নাটোরে নরমাল ডেলিভারিতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন লিপি বেগম (২৫) নামে এক গৃহবধূ।সোমবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে একসঙ্গে দুই মেয়ে ও একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন তিনি।লিপি বেগম সদর উপজেলার একডালা গ্রামের মাসুদ রানা স্ত্রী। বিয়ের দুই বছর পর তিন সন্তান একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার স্বামী মাসুদ রানা। আনন্দিত হয়েছেন গৃহবধূ লিপি বেগমও।

 

এদিকে শিশুদের বাবা মাসুদ রানা ও তাদের স্বজনরা ইতোমধ্যে হাসপাতাল ও আশপাশের আত্মীয়স্বজনদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।নাটোর আধুনিক সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আমিনুল ইসলাম সোহেলের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমেই তিনটি ফুটফুটে সন্তান প্রসব করেন ওই গৃহবধূ।

 

ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, গৃহবধূ লিপি সোমবার ভোরে নাটোর আধুনিক সদর  হাসপাতালে ভর্তি হন। পরে নরমাল ডেলিভারির মাধ্যমে সকাল ১০টা ২৫ মিনিটে প্রথম সন্তান, ১০টায় ৩৬ মিনিট দ্বিতীয় সন্তান ও ১০টা ৪২ মিনিটে তৃতীয় সন্তান প্রসব করেন তিনি।এর মধ্যে দুটি শিশুর ওজন দুই কেজি ও একটির ওজন দেড় কেজি। মূলত জন্মের সময় স্বাভাবিক শিশুর ওজন আড়াই কেজির মতো হয়। তিন শিশুর ওজন একটু কম; তবে শিশু তিনটি এবং তাদের মা বর্তমানে পুরোপুরি সুস্থ আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031