ওসি সাইফুল ফের ৪ দিনের রিমান্ডে, মামলা হস্তান্তর পিবিআইতে

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

ওসি সাইফুল ফের ৪ দিনের রিমান্ডে, মামলা হস্তান্তর পিবিআইতে

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি স্বর্ণবার ডাকাতির ঘটনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সাইফুল ইসলামের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার বিকেলে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ৪ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন রিমান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ৭দিন করে রিমান্ড আবেদন করেছিলেন। আদালত ৪দিনের মঞ্জুর করেছেন। এর আগেও তিনি ৪ দিনের রিমান্ডে ছিলেন।

 

এদিকে গতকাল বিকেলে মামলাটি পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার তদন্তকারী কর্মকর্তা মো. মনির হোসেন মামলার কাগজপত্র পিবিআইকে হস্তান্তর করেন।পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘এখন থেকে এই মামলাটি পিবিআই তদন্ত করবে। মামলা সংক্রান্ত সকল তথ্য-উপাত্ত আমরা বুঝে নিয়েছি। এই মামলার গ্রেপ্তারকৃত ওসি সাইফুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) মোতাহের হোসেন, মিজানুর রহমান ও নুরুল হক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিত বড়ুয়া ও মাসুদ রানা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের (পিবিআই) হেফাজতে থাকবে।

 

ওসি ছাড়া ৫ কর্মকর্তার দ্বিতীয় বারের ৩দিনের রিমান্ড চলছে বলেও জানান তিনি।মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, ব্যবসায়ীর দেয়া তথ্যমতে, ২০টি স্বর্ণেরবারের মধ্যে ১৫টি ডিবি ওসির বাসা থেকে উদ্ধার করা হয়েছে। বাকি ৫টি উদ্ধারের ব্যাপারে পুনরায় রিমান্ড আবেদন করেছি।উল্লেখ্য, গত ৮ আগস্ট বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবির ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান বলে অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রথমে পুলিশ চারজনকে আটক করে। তাদের জবানবন্দি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।

 

ডিবির ওসি সাইফুল ইসলামের কাছ থেকে ১৫টি বার উদ্ধার করা হয়। এর র গত ১০ আগস্ট রাতে গোপাল কান্তি দাস তাদের নামে ফেনী মডেল থানায় মামলা করেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।এদিকে অভিযুক্ত সেই ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেন। গত ১১ আগস্ট ওসি সাইফুল ইসলামের চার দিন ও বাকিদের তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031