শোক দিবসে উমরপুর ইউনিয়ন পরিষদের সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১

শোক দিবসে উমরপুর ইউনিয়ন পরিষদের সভা ও দোয়া মাহফিল

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদেও উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

 

প্রধান অতিথ ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু,বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ সুমন, উমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমদ,উপজেলা কৃষক লীগের সদস্য মানিক মিয়া,ইউ/পি সদস্য মাহফুজুল হক আখলু, আব্দুল খালিক,কালেক্টর আছাব আলী, উপজেলা যুবলীগ নেতা ছালিক আহমদ, লিমন মিয়া,শাহিন আহমদ, ছাত্রলীগ নেতা সৈয়দ রাহাত আলী, ফরহাদ আহমদ,মনজু আহমেদ আলী,মিজানুর রহমান, জাবেদ আহমদ প্রমুখ।

 

বক্তরা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন বিশ্বনেতা। বঙ্গবন্ধু সারা জীবন দেশের জন্য লড়াই করেছেন। দেশকে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্ন আর কাজের মধ্যে দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিলেন। তিনি যে সারা বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন,সেটা ১৯৭৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলায় দেওয়া তাঁর ভাষণের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। তাই বঙ্গবন্ধু ছিলেন বিশ্ববন্ধু।

 

সভা শেষে অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করেন উমরপুর বাজার মসজিদের ইমাম মাওলানা আশরাফ খান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031