রংপুরে হাজেরা হত্যার আসামী সাহেব আলীর ফাঁসির দাবিতে মানব্বন্ধন

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১

রংপুরে হাজেরা হত্যার আসামী সাহেব আলীর ফাঁসির দাবিতে মানব্বন্ধন

প্রতিনিধি/রংপুরঃঃ

রংপুরে চাঞ্চল্যকর স্ত্রী হাজেরা কে পিটিয়ে হত্যা মামলার বাদীকে হুমকি ও হাজেরার স্বামী লম্পট সাহেব আলীর ফাঁসির দাবিতে মানব্বন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৬ আগস্ট)দুপুরে নব্দীগঞ্জ গ্রামবাসীর আয়োজনে নব্দীগঞ্জ বাজারের সামনে ঘন্টাব্যাপি এ মানব্বন্ধনে বক্তব্য রাখেন, নব্দীগঞ্জ ইউপি চেয়ারম্যান নুর আলম, ব্যবসায়ী নেতা নুর ইসলাম, হাজেরার বড় ভাই ফজল আলি, বোন তাহমিনা বেগম প্রমুখ। এসময় আটক সাহেব আলীর ভাই অপর আসামী মানিককে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন গ্রামবাসী।

 

গত শুক্রবার(১৩ আগস্ট) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্প্রতিবার রাতে উপজেলার হাউদার পাড় নামক গ্রামে এঘটনা ঘটে।নিহত হাজেরা ওই গ্রামের সাহেব আলীর স্ত্রী। নিহতের পরিবার ও পুলিশ জানায়, হাউদার পাড় গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে সাহেব আলীর সাথে প্রায় ১৬ বছর আগে হাজেরা বেগমের বিয়ে হয়।

 

তাদের দাম্পত্য জীবনে তিন কন্যা সন্তানের জন্ম নেয়। কিন্তু পরপর তিন কন্যা সন্তানের জন্ম হওয়ায় স্ত্রী হাজেরা বেগমের সাথে সাহেব আলী দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তিনি পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ের অনুমতি চান স্ত্রীর নিকট। এঘটনায় একাধিক বার হাজেরা বেগমকে শরীরিক নির্যাতন করেন সাহেব আলী।

 

সম্প্রতি সময় সাহেব আলী একাধিক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। বিষয়টি জানাজানি হলে আবারো স্বামী ও স্ত্রীর মাঝে দ্বন্দ্বের সৃস্টি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে স্ত্রী হাজেরা বেগমকে বেধরক মারপিট করেন সাহেব আলী।

 

পরে হাজেরা বেগমকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান হাজেরা বেগম । নিহতের ছোট ভাই ফজর আলী জানান,তার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এব্যাপারে হাজেরার ভাই বাদী হয়ে পীরগাছা থানায় মামলাও করেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031