মারা গেলো ‘রানী’

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

মারা গেলো ‘রানী’

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সাভারের আশুলিয়ার গ্রাম চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিশ্বের সর্বকনিষ্ঠ গরু ‘রানী’। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির জন্য গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু করেছিলেন খামারি। তবে এর আগে মারা গেল রানী।

 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গরুটির পেটে গ্যাস জমে মারা গেছে বলে নিশ্চিত করেছেন ফার্মটির প্রাণী চিকিৎসক আতিকুজ্জামান জুয়েল।

 

তিনি জানান, সকাল থেকে রানী অসুস্থ হয়ে পড়ে। রানীকে প্রাণী চিকিৎসালয়ে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পেটে গ্যাস জমে রানীর মৃত্যু হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031