নবীগঞ্জের সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র রায় আর নেই 

প্রকাশিত: 5:16 PM, August 20, 2021

নবীগঞ্জের সাবেক ইউপি সদস্য অনিল চন্দ্র রায় আর নেই 

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের বাসিন্দা ও নবীগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরব্বি ও সাবেক মেম্বার শ্রী অনিল চন্দ্র রায় পরলোক গমন করেছেন। বৃহস্পতিবার বিকাল  বেলা সোয়া ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইহলোগ ত্যাগ করে পরলোক গমন করেন তিনি।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর । তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। রাত ১১টার সময় তার নিজ বাড়িতে শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

 

অনিল চন্দ্র রায় নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী অরবিন্দু রায়ের বাবা। তার মৃত্যুর সংবাদ পেয়ে তাকে শেষ বারের মত এক নজর দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অসংখ্য মানুষ ভীড় জমান।

 

এর মধ্যে তাকে দেখতে বাড়িতে যান নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু , নবীগঞ্জ পৌর সভার সাবেক প্যানেল মেয়র এটিএম সালাম, শহরের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, বিএনপি নেতা সফিক মিয়া, আব্দুল মোহিত চৌধুরী, ব্যবসায়ী গৌতম কুমার রায়, গোপিকা পাল, বাবুল চন্দ্র দেবসহ অসংখ্য উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30