ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২১

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তাজপুরস্থ হরিপুর শিব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা।

 

বিশেষ অতিথি ছিলেন, পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এড. রঞ্জন ঘোষ, সদস্য প্রতাপ দাশ তালুকদার, ওসমানীনগর উপজেলা হিন্দু বৈৗদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, সাধারণ সম্পাদক চয়ন পাল।

 

 উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি নিরঞ্জন ধরের সভাপতিত্বে ঐক্য পরিষদ নেতা রিপন নাগ ও ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পাপ্পু বহ্নির যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উত্তম দত্ত পুরকায়স্থ, অজিত পাল,শশাংক পাল,অজিত দেব,গোপাল দাস,সুবোধ চন্দ,কাঞ্চন দেব,তরুন দেব,শংকর সেন ,দেবব্রত দে শিমুল প্রমুখ।

 

সভায় বক্তরা বলেন, সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের মধ্যে সম্প্রীতি ও সাম্য প্রতিষ্ঠা করা। সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার স্বাধীনতা। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। বর্তমানে  দেশে সাধারণ হিন্দু ধর্মালম্ভীদের বাড়ি ঘরে হামলা ও লোটপাট চালিয়ে সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে । এসব বিষয়ের হিন্দুধর্মালম্ভীরা বিচারও পাচ্ছে না।

 

এসময় বক্তরা সুনামগঞ্জে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুরের কথা উল্যেখ করে বলেন, যারা মামলায় আসামী হলো তারা ঠিকি ছাড়া পেয়ে গেলে কিন্তু নিরপরাধ ঝুমন এখনো কারাগারে। আর যাতে এই দেশে কোন হিন্দুদের উপর হামলা না হয় সেই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031