নবীগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: 12:47 PM, August 25, 2021

নবীগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নুরুজ্জামান (১৫) সোমবার  থেকে নিখোঁজ। তার আত্মীয়-স্বজনসহ পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

 

জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর গ্রামের শাহিন মিয়ার পুত্র ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র নুরুজ্জামান গত (২৩ আগষ্ট) সোমবার নিখোঁজ হয়।

 

তাদের পারিবারিক সুত্রে আরো জানাযায়, গতকাল বিকাল ৩ ঘটিকার সময় তার পিতার ব্যবহৃত একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন ০১৮৭৬৮০৪২৫০ নিয়ে ইনাতগঞ্জ বাজারে যায়। বাজার থেকে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় তাকে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজা খুঁজি করে মঙ্গলবার (২৪ আগষ্ট) নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। যদি কোন ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে তার বাবা শাহীন মিয়া (০১৭২৩১৬৩৬৯২/০১৭১৬৪৪১৩৮৮) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।

 

 নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমদ জানান, রাজনগর গ্রামের শাহীন মিয়া গতকাল থেকে তার ছেলে নিখোঁজ রয়েছেন বলে জেনেছি, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সংশ্লিষ্টদের কাছে এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30