সিলেট |
প্রকাশিত: 4:39 PM, September 5, 2021
জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় এক শিশু একজন যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। নিহতরা হলো লাবিব (৫) ও ফরিদ (৩৫)। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রোববার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট রেল রুটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা হোসেনপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে রেললাইনে ক্রসিং করতে যাওয়ার সময় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ধাক্কা খায় একটি মাইক্রোবাস (নোয়াহ) গাড়ি। এতে লাবিব নামের এক শিশু ও ফরিদ নামের এক যুবক নিহত হন। আহত হয়েছেন অন্তত ৫ জন। পরে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওসমানী হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এস.আই জয়নাল আহমদ। তিনি বলেন, এক শিশু ও এক যুবক মারা গেছেন। হতাহতদের পূর্ণ পরিচয় তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।