প্রতিনিধি,নবীগঞ্জঃঃ
র্যাবের অভিযানে হবিগঞ্জ থেকে ৩৫ বস্তা সরকারী ত্রান সহ গ্রেফতার-১ র্যাব সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৫টা ৩০ মিনিটের সময় র্যাব-৯, সিপিসি-১(হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলের লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানাধীন ৩নং তেগুরিয়া ইউনিয়নের পইল রোডের মাছুলিয়া ব্রীজের পূর্ব পার্শ্বের একটি পাকা রাস্তার উত্তর পার্শ্বে অবস্থান করে গোবিন্দপুর গ্রামের মৃত উইনুুছ মিয়ার পুত্র আব্দুর রহমান (৩৫)। সেখানে অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেফতার করে এবং তার হেফাজতে থাকা ৩৫ বস্তা সরকারী ত্রানের চাউল উদ্ধার করা হয়।
পরবর্তীতে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি) এর ১(বি) ধারা মূলে একটি মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ত্রানের চাউল হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।